নবজাতককে ফেলে গেল কারা

জানা গেছে, স্থানীয় এক স্কুলের শিক্ষক রোমানা আক্তারের বাসার সামনে নবজাতকটিকে ফেলে যাওয়া হয়। একজন পুরুষ ও নারীকে ব্যাগটি ওই বাসার সামনে রেখে যেতে দেখেছেন কেউ কেউ।
ব্যাগটি পড়ে থাকার খবর ওই শিক্ষককে আশপাশের লোকজন জানালে তিনি ব্যাগটি খুলে ভেতরে শিশু দেখতে পান। পরে তিনি শিশুটিকে নিয়ে হাসপাতালের নবজাতক ইউনিটে ভর্তি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিষয়টি তিনি গেন্ডারিয়া থানাকে জানিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানান, শিশুটি একদিন বয়সী হতে পারে। তার অবস্থা আশঙ্কাজনক।

No comments:

Post a Comment